Home » , , , , » উত্তরাধিকার by সমরেশ মজুমদার PDF Book Free Download

উত্তরাধিকার by সমরেশ মজুমদার PDF Book Free Download

 

উত্তরাধিকার by সমরেশ মজুমদার PDF Book Free Download

উত্তরাধিকার by সমরেশ মজুমদার PDF Book Free Download  

বই – উত্তরাধিকার
ধরন- উপন্যাস
লেখক – সমরেশ মজুমদার
প্রকাশক- অশোক রায়
প্রকাশনী – নবযুগ 
এই উপন্যাসের কাহিনী স্বর্গ ছেঁড়া চা বাগান থেকে শুরু, যেখানে অনিমেষের শৈশব কাটে। স্বর্গ ছেঁড়া, জলপাইগুড়ি, কলকাতা আর দেশভাগের রাজনীতি এই বইয়ে সমরেশ মজুমদার নিপুণ দক্ষতার সাথে বলে গেছেন। শৈশবের ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট ঘটনা এমনকি শিশুদের দৃষ্টিভঙ্গি লেখক অনিমেষের মাধ্যমে তুলে ধরেছেন। নিজের পরিবারের সঙ্গেই অনিমেষ বসবাস করছিল স্বর্গ ছেঁড়ার চা বাগানের কোয়ার্টারে। স্বর্গ ছেঁড়া চা বাগানে ইংরেজ সরকারের অধীনে চাকরি করতেন মিত্র পরিবার। মানে অনিমেষের দাদা এবং বাবা দুজনই বড় বাবু পদে চাকরী করতেন চা বাগানে। শান্ত নিরিবিলি চা বাগান, শীত শীত আমেজ,  খুঁটিমারির জঙ্গলের মাথায় এলিয়ে পড়া লাল সূর্যটার টুপ করে হারিয়ে যাওয়া, মাথার উপর ভূটানের পাহাড় থেকে ভেসে আসা বিষন্ন মেঘের দলের জটলা পাকানো এবং মাঠ পেরিয়ে আসাম রোড। স্বর্গ ছেঁড়ার চা বাগানের এই অপরুপ স্নিগ্ধ পরিবেশে জন্মানো অনিমেষের শৈশবটা বেশ ভালই কাটছিল। চিরকাল যে মানুষগুলোর কাঁধে চরে অনিমেষ বড় হয়েছেন কালের পরিক্রমায় জীবনের বাঁকে বাঁকে তাদের সাথে নিজের বাঁধন আলগা হয়েছে। কোমল কঁচি হৃদয়ের অনিমেষের সবকিছুকে পেছনে রেখে হঠাৎ করেই জলপাইগুঁড়ি শহরে গিয়ে নতুন জীবন শুরু করা, ফেলে আসা স্বর্গ ছেঁড়ার স্মৃতি, মাকে হারিয়ে  পিসিমার আগলে রাখা আঁচলের ছায়া, আর বুকের ভেতরের প্রগাঢ় ভালোবাসা প্রকাশ না করতে সদা তৎপর, দাদুর কঠোরতা ও দৃঢ়তার আদর্শের মাঝে একটু একটু করে বেড়ে ওঠা তার জীবনের বুননকে একটু আলাদা করে ফেলে সবার থেকে। অনিমেষের কৈশোর পেরোনো, বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে ভাল-মন্দের পার্থক্য করতে শেখা, বিবেকবান হয়ে ওঠা, দেশকে ভালোবাসতে শেখা এই রকম আরো অনেক চিত্র নিয়েই উত্তরাধিকার।

Download Now




0 comments:

Post a Comment

 
Created By SoraTemplates | Distributed By Gooyaabi Themes