কালবেলা by সমরেশ মজুমদার PDF Free Download
Posted by Neel Da
Posted on September 08, 2021
with No comments
বই- কালবেলা
ধরন- উপন্যাস
লেখক- সমরেশ মজুমদার
প্রকাশক- দ্বিজেন্দ্রনাথ বসু
প্রকাশনী- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ- সুশীলশীল
উপন্যাসের প্রধান চরিত্র অনিমেষ/অনি। তাকে ঘিরেই গল্পের পটভূমি তৈরী হয়েছে। সেকেন্ডারি পাসের পর কলেজে ভর্তির জন্য জলপাইগুড়ি ছেড়ে কলকাতা শহরে ভর্তি হতে আসাসাধারণ এক অনিকে নিয়েই গল্প এগিয়ে গেছে। গল্পের শুরুটা বিষন্ন এক বিকেলে অনিমেষের স্মৃতিচারণ থেকে। আকাশ ভর্তি ভেসে যাওয়া ঘনকালো ভারী মেঘের দলের দিকে কলকাতার হোস্টেলের জানালা দিয়ে তাকিয়ে থেকে অনিমেষ ডুবে গেছে নস্টালজিয়ায়। কত পুরোনো স্মৃতি, পুরোনো মুখ, পুরোনো কথা, যার আধো স্পস্ট আধো ঝাপসা এসবই তাকে ভাবিয়ে তুলছে। প্রথম সে যখন এসেছিল কলকাতা শহরে, প্রথমদিনেই সে মুখোমুখি হয়েছিল বিরাট এক দুর্ঘটনার। এই দুর্ঘটনাই তার আসন্ন সমগ্র জীবনযাপনে এবং তার উরুতে এক গভীর দাগ ফেলে গিয়েছিল।কলকাতা এসেই অনিমেষ পায়েগুলি খায় পুলিশের। এজন্য তার পড়াশুনা এক বছর পিছিয়েও পড়ে ছিলো। অনিমেষ কখনই ভাবে নি রাজনীতিতে জড়াবে। অস্ত্র হাতে বিপ্লবের পথে হাঁটতে শুরু করবে।জলপাইগুড়ির মতো পাহাড়ি এলাকা থেকে আসা সহজ সরল অনি তখনও বুঝতে পারে নি রাজনীতির ভেতরেও গভীর বিষাক্ত নগ্নতা রয়েছে।চোখের সামনে ভাগ হতে দেখেছে আদর্শকে। এই রাজনীতির সহিংস আন্দোলনে যোগ দিয়ে জেলে যেতে হয়েছে অনিকে। তার দাদুর শেষকৃত্য পর্যন্ত ভালমতো করতে পারে নি সে। বাবা, ছোট মা সবার সাথেই সম্পর্ক শেষ হয়ে যায়। কারণ, তার বাবা কখনও চায় নি সে রাজনীতিতে জড়াক।এই রাজনীতি আন্দোলনের সাথে সমান্তরালভাবে চলে আসে আরেকটি গল্প, আরেকটি অধ্যায়। কিছুটা সংযোগের, কিছুটা কৌতূহলের। যাকে আমরা বলি “প্রেম”। অনিমেষ ও মাধবীলতার প্রেম।এদের দুজনের প্রেমের সম্পর্ক এই উপন্যাসের রাজনৈতিক প্রেক্ষাপটকে টপকিয়ে খুব সহজেই একটি প্রেমের উপন্যাসে পরিণত করেছে।
ব্যক্তিগত মতামত
আমাদের সভ্যতার ইতিহাস বিপ্লবের, সকল প্রকার ঘোষিত স্বাধীনতা বিপ্লবের।তাই বিপ্লবের আঁচড়ে নিজেকে শুদ্ধ না করে নিলে শেষমেশ কোন শৃঙ্খলা মুক্তির আশা নেই। বিপ্লব ও প্রেম যে একে অপরের পরিপূরক, উপন্যাস কালবেলা আমাদের তাই জানিয়ে দেয়। জীবনে কোন একটি বেছে নিতে হয় না। দুটোই পথচলার ইন্ধন হয়ে ওঠে। অনিমেষের পুরো জীবনেই বিপ্লব এসেছে বহুরুপে। কালবেলার সমগ্র নির্যাস শুধু এই উক্তি দিয়েই প্রকাশ করা সম্ভব।
আশা করি লেখাটি আপনাদের ভালো লেগেছে। সময় পেলে সমরেশ মজুমদারের এই অনবদ্য উপন্যাসটি অবশ্যই পড়বেন।
Labels:
Novel,
Pdf Free Download,
কালবেলা,
কালবেলা Pdf Download,
সমরেশ মজুমদার


0 comments:
Post a Comment